বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

স্বরুপকাঠির ফেইসবুক স্ট্যাটাসের প্রতিবাদ করায় মৎস্যজীবী দলের আহ্বায়ককে কোপানোর অভিযোগ

  • Update Time : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ২৬৫ Time View
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (0, -1); aec_lux: 371.02386; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুর নেছারাবাদে ফেসবুকে সরকারবিরোধী স্ট্যাটাস দেওয়ার প্রতিবাদ করায় মো. জসিম হাওলাদার (৩০) নামের এক যুবককে কুপিয়ে গুরুতর যখম করার অভিযোগ উঠেছে মো. কিসলু সিকদার নামের এক ব্যক্তির বিরুদ্ধে। মো. কিসলু সিকদার উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পাটিকেলবাড়ি গ্রামের মো. আদম আলী সিকদারের ছেলে।

বুধবার (১১ জুন) রাতে উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রাজবাড়ী নামক স্থানে এ ঘটনা ঘটে। গুরুতর আহত মো. জসিম হাওলাদার একই ইউনিয়নের ব্যাসকাঠি গ্রামের মো. বাদশা হাওলাদারের ছেলে। তিনি গুয়ারেখা ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক।

জানা যায, ফেসবুকে প্রধান উপদেষ্টাকে কটাক্ষ সহ সরকার বিরোধী একাধিক স্ট্যাটাস দেন স্থানীয় মো. কিসলু সিকদার নামের এক ব্যক্তি। তিনি সন্ধ্যার পরে গুয়ারেখা ইউনিয়নের রাজবাড়ী নামক বাজারে বের হলে স্থানীয় জসিম হাওলাদার এই ধরনের স্ট্যাটাস দিতে বারণ করেন। তাৎক্ষণিক কিসলু সিকদার ক্ষিপ্ত হয়ে জসিম হাওলাদারকে চড় থাপ্পড় দেয়। কিসলু সিকদার তাদের অনুসারীদের মোবাইলে জানালে সিকদার বাহিনীর শফিক সিকদার, নাঈম সিকদার ও শামীম সিকদারের নেতৃত্বে জসিম সিকদারকে তাদের বাড়িতে নিয়ে গিয়ে দা দিয়ে কুপিয়ে গুরুতর যখম করেন। পরবর্তীতে নেছারাবাদের পাটিকেলবাড়ি পুলিশ ফাঁড়ির সহযোগিতায় গুরুতর আহত জসিম হাওলাদারকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. মিরাজুল ইসলাম বলেন, রোগীর মুখে ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করেছে। আপাতদৃষ্টিতে মনে হয় পিঠের আঘাত ফুসফুসের কাছাকাছি পৌঁছেছে। তাই দেরি না করে আমরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজে পাঠিয়ে দিয়েছি।

গুয়ারেখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান বলেন, বিষয়টি শুনেছি। খুবই দুঃখজনক! আহত জসিম হাওলাদার আগে উন্নত চিকিৎসা শেষে বাড়ি ফিরে আসুক তারপর এদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ব্যাপারে অভিযুক্ত মো. কিসলু সিকদারের ব্যবহৃত মোবাইলে একাধিকবার ফোন করলেও মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া গেছে।

এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ মো. বনি আমিন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছি। তদন্ত চলছে। তদন্ত শেষে অভিযোগের আলোকে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo