বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
Title :
নাগেশ্বরীর নাওডাঙ্গা বিলের উপর ব্রিজটির বেহাল দশা, দেখার যেন কেউ নাই ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজীব আহমেদ রানার তীব্র প্রতিবাদ নববর্ষের মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃঢ় বার্তা—“জুলাই সনদ বাস্তবায়ন হবেই” আশুলিয়া থেকে ডাকাতি হওয়া বিপুল পরিমান চাল ও ট্রাক উদ্ধার সহ গ্রেফতার (০১) এক। বিআরটিএতে দুর্নীতির ছক উন্মোচন: আলোচনায় দুই কর্মকর্তা রুহুল আমীন ও সালে আহমেদ উজিরপুরে নিষিদ্ধ ‘শাপলা পাতা’ মাছ বিক্রি গৌরনদীতে প্রকাশ্যে পরিবেশ দূষণ, দেখার যেন কেউ নেই বানারীপাড়ায় নদীতে ভাসছিলো স্কুল শিক্ষার্থীর লাশ ছিনতাইকারীদের কবলে বিক্রয় প্রতিনিধি, সর্বস্ব লুট পুলিশ থেকে বাঁচতে ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দৈনিক মাতৃজগত পত্রিকার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২৯৪ Time View

সুমন খান:

দেশ বরন্য সাংবাদিকদের উপস্থিতিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে , জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী জম কালো মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। গত শুক্রবার (২৩ মে) বিকাল ৩টায় রাজধানীর মিরপুরে দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও প্রকাশক খান সেলিম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি এ সময় জাতীয় দৈনিক মাতৃজগতের জন্য দোয়া কামনা করে বলেন,সাংবাদিকদের মৌলিক অধিকার বাস্তবায়ন করতে হবে। সাংবাদিকদের সরকারী ভাবে ভাতার প্রদান করতে হবে। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন ,
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি এ সময় বলেন, সাংবাদিকদের মিথ্যা, মামলা ও হয়রানি বন্ধ করতে হবে। অনুষ্ঠানে উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন, ট্রাফিক পুলিশের মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার ইয়াসিনা ফেরদৌস। তিনি এ সময় বলেন,সাংবাদিকদের সংবাদ সংগ্রেহের সময় নিরাপত্তার প্রয়োজন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন, সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের মহা-সচিব ও জাতীয় দৈনিক পাঞ্জেরীর পত্রিকা র নির্বাহী সম্পাদক তালুকদার রুমী, তিনি এ সময় বলেন দেশে গণতন্ত্র বাস্তবায়ন করতে হলে সাংবাদিকদের সাংবাদিকতার স্বাধীনতা দিতে হবে। দেশে এখনো আওয়ামীলীগের দোসরা নানা বিধ চক্রান্ত করছে,তাদের প্রতিহত করতে হবে, তা না হলে যে কোন সময় আবারও দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করার চেষ্টা করবে । আওয়ামী লীগ সরকারের সময় সাংবাদিকরা কখনো নিরাপদ ছিলেন না ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ঢাকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। তিনি এ সময় বলেন,আমরা সাংবাদিকদের উন্নয়নের কাজ করে যাচ্ছি। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মিরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও জাতীয় দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক ড. আব্দুল্লাহ আল মামুন। তিনি এ সময় বলেন, যখন যে সরকার আসে তখন সে তার মত সাংবাদিকদের ব্যবহার করেন। এটা আর হতে দেওয়া হবে না। এ সময় আরো বক্তব্য রাখেন, মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমন। তিনি এ সময় বলেন,সাংবাদিকদের সঠিক সংবাদ প্রকাশ করতে হবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জাতীয় দৈনিক খবর বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ,জাকির মোল্লা, জাতীয় দৈনিক সোনালী খবর পত্রিকা সম্পাদক ও প্রকাশক মনিরুজ্জামান মনির, এসময়,জুলাই এক্টিভিস্ট ফোরামের কেন্দ্রীয় সম্পাদক শিরিন চৌধুরী, জাতীয় দৈনিক জনজাগরণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শিহাব উদ্দিন, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুহিদুল ইসলাম,দৈনিক ক্রাইম সংবাদের সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ শাহাদাত মোল্লা, জাতীয় দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক সুমন খান ,

সাংবাদিক মাসুম বিল্লাহ,বশির আহম্মেদ, মোঃ জুয়েল,মোঃ আঃ মালেক, মোঃ ফোরকান মোল্লা,মোঃ বাদশা,মোঃ সরোয়ার,মোঃ মাহাবুব,মোঃ নুরুল হক,মোঃ সুলতান,মোঃ মুন্না,মোঃ রাজিব,মোঃ মহাসিন,মোঃ রাতুল,শামিম আক্তার,মোঃ রাজিব শিকদার,মোঃ শামসুর রহমান প্রমূখ। এ সময় সভাপতি তার সমপনী বক্তব্যে বলেন,দৈনিক মাতৃজগত পত্রিকা কখনো অন্যায়ের সাথে আপোষ করিনি। আপনারা আমাদের পাশে থাকলে অবশ্যই দৈনিক মাতৃজগত পত্রিকা একটি আদর্শ নিরেপেক্ষ দৈনিকে পরিনত করবো। সন্ধ্যার পরে বিভিন্ন শিল্পী গোষ্ঠীর অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo