শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
Title :
নাগেশ্বরীর নাওডাঙ্গা বিলের উপর ব্রিজটির বেহাল দশা, দেখার যেন কেউ নাই ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজীব আহমেদ রানার তীব্র প্রতিবাদ নববর্ষের মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃঢ় বার্তা—“জুলাই সনদ বাস্তবায়ন হবেই” আশুলিয়া থেকে ডাকাতি হওয়া বিপুল পরিমান চাল ও ট্রাক উদ্ধার সহ গ্রেফতার (০১) এক। বিআরটিএতে দুর্নীতির ছক উন্মোচন: আলোচনায় দুই কর্মকর্তা রুহুল আমীন ও সালে আহমেদ উজিরপুরে নিষিদ্ধ ‘শাপলা পাতা’ মাছ বিক্রি গৌরনদীতে প্রকাশ্যে পরিবেশ দূষণ, দেখার যেন কেউ নেই বানারীপাড়ায় নদীতে ভাসছিলো স্কুল শিক্ষার্থীর লাশ ছিনতাইকারীদের কবলে বিক্রয় প্রতিনিধি, সর্বস্ব লুট পুলিশ থেকে বাঁচতে ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

ঢাকা মহানগর উত্তরের যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের ওমরা পালন করা হলো না।

  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২০৫ Time View

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক মামলার বেড়াজালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পার হতে পারেননি বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।
বুধবার (২৬ মার্চ) এ বিষয়ে ইমিগ্রেশন পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে, তারা তথ্য দিতে রাজি হননি। এদিন বেলা ১টা ৫০ মিনিটে সৌদিয়া এয়ারলাইন্সে তার ফ্লাইট ছিল বলে জানা গেছে।অভিযোগের বিষয়ে মিরাজ বলেন, স্বৈরাচারী হাসিনার সরকার নানা রকম মিথ্যা মামলা দিয়েছে। বিগত দেড়যুগে প্রায় দুই শতাধিক রাজনৈতিক মামলা হয়েছে। যার ফলে বিমানবন্দরের ইমিগ্রেশন পার হতে পারছি না।
পরিবারসহ ওমরাহ পালন করতে যাওয়ার কথা থাকলেও ইতোমধ্যে ফ্লাইট ছেড়ে গেছে উল্লেখ করে তিনি আরও বলেন, মামলা থাকার পরেও অনেকেই ওমরাহ করতে যাচ্ছেন। অন্য কাজে বিদেশে যাচ্ছেন। তবে শুধু আমাকে কেন আটকানো হলো। স্বৈরাচারের পতন হলেও এখনও পরিস্থিতির উন্নতি হয়নি।

স্ত্রী-সন্তানসহ এভাবে বাধা পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, ওমরাহ পালন করতে যেতে দিচ্ছে না। স্ত্রী ও তিন বাচ্চাসহ এয়ারপোর্টে আটকে দিয়েছে। অবস্থার কোনো পরিবর্তন নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo