
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:
ঢাকা নটরডেম কলেজের সহকারি অধ্যাপক ড. মিজান রহমান বলেছেন, সমস্ত বাংলাদেশ একটা নষ্ট রাজনীতিতে ছেয়ে যাচ্ছে। দেশটা এক ফ্যাসিষ্ট সরকার থেকে মুক্ত হয়ে আর একটা ফ্যাসিষ্ট সরকারের দিকে দাবিত হচ্ছে বলে মন্তব্য করেছেন।
ড. মিজান রহমান নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের আলকীরহাট রজ্জব আলী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি। বিদ্যালয়ের সভাপতির পদ থেকে তাকে সেচ্ছায় অপসারনের দাবিতে এলাকাবাসীর ব্যানারে শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। বিষয়টি জানার জন্য তাকে মোবাইলে ফোন দিলে তিনি ওই মন্তব্য করেন।
জানা গেছে, গত ১৮ ফেব্রুয়ারি উপজেলার আলকীরহাট রজ্জব আলী মাধ্যমিক বিদ্যালয়ের ৯০ তম ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বরিশাল বিশ্ব বিদ্যালয়ের উপচার্য ড. শরমিন সুচিতা-কে প্রধান অতিথি করা হয়। শুচিতা শরমিনকে প্রধান অতিথি করায় ওই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসীর ব্যানারে তখন প্রতিবাদ মিছিল করা হয়। এতে সেখানে দু'টি গ্রুপের মধ্য বিশৃঙ্খলা সৃষ্টি উভয়পক্ষের মধ্য মারামারি হয়। একারনে বিক্ষোভকারীদের মধ্যে নয়জনকে নামিয় আসামী করে নেছারাবাদ থানায় একটি মামলা দায়ের করেন। ২০ ফেব্রুয়ারি রাতে এলাকার মোঃ মাইনুল হাসান নামে এক লোক বাদী হয়ে নেছারাবাদ থানায় মামলাটি দায়ের করেছেন।
২২ ফেব্রুয়ারি (শনিবার) বিকেলে স্থানীয় কিছু লোক এলাকাবাসীর ব্যানারে বিদ্যালয়ের সামনে জড়ো হয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। অবিলম্বে ওই মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভের আয়োজন করা হয়। মানববন্ধনে মামলা প্রত্যাহার সহ বিদ্যালয়ের সভাপতি ড. মিজান রহমানের পদত্যাগের দাবি তুলেছেন। বক্তারা বলেছেন ড.শুচিতা শরমিন সহ বিদ্যালয়ের সভাপতি ড. মিজান রহমান ফ্যাসিষ্ট আওয়ামী লীগের দোসর।
এ বিষয়ে ড. মিজান রহমান আরো বলেন, আমি ঢাকায় আছি। শুনেছি বিদ্যালয়ের ক্যাম্পাসের বাহিরে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। মুলত বিদ্যালয়ের ক্রীড়ানুষ্ঠানে বরিশাল বিশ্ব বিদ্যালয়ের উপাচার্যকে প্রধান অতিথি করা হয়েছিল। একারনে এলাকার একটি গ্রুপ বিক্ষোভ করেছিল। শুনেছি এ নিয়ে থানায় একটি মামলা হয়েছে। তবে কে মামলা করেছে তা আমি জানিনা।
সম্পাদক ও প্রকাশক : সুমন খান