
সুমন খান:
রাজধানীর মিরপুরে বিআরটিএর দালাল ধরতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন নিরাপদ সড়ক আন্দোলনের নিসআ সদস্যরা । গত মঙ্গলবার বিকাল ৪টার দিকে মিরপুর ১৩ নম্বর বিআরটিএ কার্যালয়ে ঘটনাটি ঘটে। এ সময় দালাল সন্দেহে রতন নামে একজনকে হেনস্থা করা হয়। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে আগারগাঁও নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, মঙ্গলবার বিকালে নিরাপদ সড়ক আন্দোলনের ১০ নেতা বিআরটিএর কার্যালয়ে যান। এ সময় তারা রতন নামের এক ব্যক্তিকে দালাল সন্দেহে আটক করে। একপর্যায়ে রতনের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। এতে অসুস্থ হয়ে পড়েন রতন। এ সময় বিআরটিএর আদালত-৯ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট আসাদুজ্জামান ঘটনাস্থলে আসেন।
অসুস্থ রতনকে নিউরোসাইন্স হাসপাতালে পাঠান ওই ম্যাজিস্ট্রেট। এরপর আহত ব্যক্তির স্বজন ও দালাল চক্রের ৮০ থেকে ১০০ জন সদস্য বিআরটিএ অফিসে জড়ো হন। পরে নিরাপদ সড়ক আন্দোলনের নেতাদের ওপর হামলা চালায় তারা। এতে নিরাপদ সড়ক আন্দোলনের ইনজামামুল হক, মেহেদী দীপ্ত ও এজিএম আবরার আহত হন। অবস্থা বেগতিক দেখে দায়িত্বরত আনসার সদস্যরা নিরাপদ সড়ক আন্দোলনের নেতাদের বিআরটিএর এক পরিচালকের রুমে নিয়ে যায়।
এ বিষয়ে কাফরুল থানার ওসি তৈয়বুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী যায়। এ ঘটনায় নিরাপদ সড়ক আন্দোলনের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।’
গতকাল মিরপুর ১৩ এর বিআরটিএ সার্কেল এর নাগরিক সেবা পরিদর্শনকালীন সময়ে স্থানীয় দালাল চক্রের সশস্ত্র ও হামলার শিকার হন নিরাপদ সড়ক আন্দোলন সদস্যরা। নিরাপদ সড়ক আন্দোলন সদস্যরা এক এক বক্তব্য তারা বলেন, এই বিয়ারটির নাগরিক সেবা প্রদানের প্রক্রিয়া মনিটরিং করে আসছে , ওয়েটিং কার্যক্রম গুলোর বিষয়ে বিআরটিএর প্রতিপক্ষকে অবগত করা এবং প্রাথমিক অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু মনিটরিং এর মধ্যে দিয়ে বিভিন্ন সার্কেলে দালালের দৌরাত্ম বেড়েই চলেছে শুধু তাই নয় নাগরিক সেবা প্রদানের অসংকৃত বিরাটির বিভিন্ন কর্মকর্তাদের দুর্নীতির সাথে জড়িত থাকার চিত্র সদস্যদের নজরে আসে। এইসব নিয়ে রিপোর্ট তৈরি করা হয়েছে আশা করছি দ্রুত আমরা জনতার সামনে বিআরটির কার্যালয় কেন্দ্রীয় দুর্নীতি প্রকাশ করব। এক পর্যায়ে ম্যাজিস্ট্রেটর রুমে সামনের জড়ো হয় নিশা সদস্যদের উপর হামলা করার জন্য পায়তারা করেন। কিছু বুঝতে উঠতে না উঠতে পরিস্থিতি উত্তপ্ত হতেই থাকে , নিসআ সদস্যদের উপরে লাঠি সোটা হেলমেট রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এই ঘটনা প্রায় ১০ জন আহত হন আমাদের সদস্যরা, একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিআরটির অভ্যন্তরে এই হামলা পরবর্তীতে ঘটনা প্রবাহ মূলত বিআরটি এর সার্কেলসমূহ দালালদের দৌরত্ব এবং দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনের নাযুগ অবস্থাকে দিনের আলোর মত পরিষ্কার করে দেয়, এর প্রেক্ষিতে আজকের এই জরুরি সংবাদ সম্মেলন থেকে আমরা চার দফা দাবি উত্থাপন করছি । এই হামলাকারদের বিরুদ্ধে সুষ্ঠু এবং তদন্ত করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক : সুমন খান