
স্ট্যাফ রিপোর্টার :
বরিশালের বানারীপাড়ায় এস আই শাজাহানসহ দুই এস আইর বিরুদ্ধে অনৈতিক সুবিধা নিয়ে বিবাদীদের সহায়তার অভিযোগে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তদন্তে দায়িত্ব দেওয়া হয়েছে আবার সেই পুলিশকেই। সঠিক তদন্ত হবে কিনা এ নিয়ে জনগণের প্রশ্ন দেখা দিয়েছে। উপজেলার বানারীপাড়া সদর ইউনিয়নের ব্রাহ্মণকাঠি গ্রামের মৃত ফজলুল হক সর্দারের ছেলে আব্দুল মজিদ সরদার বাদী হয়ে বানারীপাড়া থানার কর্মরত এস আই শাহজাহান ও ফরিদসহ আরো ৩ জনকে বিবাদী করে এ লিখিত অভিযোগ দায়ের করেন। এস আই ছাড়া অন্য বিরোধীরা হলেন ব্রাহ্মণকারী গ্রামের মৃত্যু মতুয়া ঘরামির ছেলে রফিক ঘরামী, মৃত্যু মোসলেম আলী ঘরামীর ছেলে বাদশা ঘরামী, মৃত্যু মন্নান ব্যাপারীর ছেলে মামুন বেপারী। বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় হতে পুলিশের বিরুদ্ধে ২৫৫ নং অভিযোগের তদন্তবার দেয়া হয় বানারীপাড়া থানা ইনচার্জকে। বানারীপাড়া থানা ইনচার্জ মোহাম্মদ মোস্তফা বিষয়টি সঠিক তদন্তের জন্য বানারীপাড়া থানার সেকেন্ড অফিসার জনাব কমলকে দায়িত্বভার অর্পণ করেন।
অভিযোগে জানা যায়, গত ২৯ জানুয়ারি ব্রাহ্মণকাঠির বিবাদমান সম্পত্তির দুইটি পক্ষ বানারীপাড়া থানা বরাবর দুইটি লিখিত অভিযোগ দায়ের করে। ওই বিবাদীয়মান সম্পত্তিতে ৮০ হাজার টাকার গাছ জোরপূর্বক একটি পক্ষ বিক্রয় করে। সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত অফিসার শাহজাহান ও ফরিদ ঘটনাস্থলে যান এবং গাছ আটকে দেন। পরবর্তীতে বিবাদীদের থানায় আসতে বলেন এবং বিক্রয়কৃত আশি হাজার টাকা থানায় জমা দিতে বলেন। যদি এ কথাগুলো লোক দেখানো কথা ছিল। পরবর্তীতে ওই দুই অফিসারের সাথে যোগসাযেসে বিবাদিপক্ষ থানায় টাকা জমা না দিয়ে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে বিবাদীরা গাছ নিয়ে যায়। যেখানে পুলিশ রক্ষক সেখানে যদি এই ভাবে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয় তাহলে সাধারণ জনতা কাদের কাছে বিচার চাইবে। এ বিষয়ে তদন্ত অফিসার জনাব কমল জানান বিষয়টি নিয়ে তদন্ত চলতেছে। আমি বর্তমানে ছুটিতে আছি। ছুটি থেকে এসে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। অভিযোগে বাদী পক্ষ আরো জানায় ব্রাহ্মণকারীর এই জমি নিয়ে দীর্ঘদিন বিবাদ চলে আসছিল। সেই জমিতে রোপনকৃত গাছ বিবাদী পক্ষ গোপনে কেটে নিয়ে যাওয়ার পায়তারা করছে। বিষয়টি সুষ্ঠু তদন্তের জন্য বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দিলে এস আই শাহজাহান ও ফরিদ একটি পক্ষের কাছ থেকে আর্থিক সহায়তা নিয়ে বিবাদমান জমিতে রোপনকৃত গাছ সরিয়ে নিতে সহায়তা করে। এ বিষয়ে বানরীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ হলে তিনি বিষয়টি তদন্তের জন্য ওসিকে দায়িত্ব দেন। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়জেদুর রহমান বলেন অভিযোগ পেয়েছি তদন্তের জন্য ওসিকে অভিযোগের কপি দেওয়া হয়েছে । অভিযোগ প্রসঙ্গে অভিযুক্ত এস আই শাহজাহান বলেন পাগলায় আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। ওরকম হাজারটা অভিযোগ দিক, ও রকম পাগলের অভিযোগে আমার আসে যায় কিছু। আমি টাকা নিয়ে থাকলে অভিযোগ প্রমাণ করে আসুক।
সম্পাদক ও প্রকাশক : সুমন খান