বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

পটুয়াখালী, ছাত্রলীগ ও যুবলীগ নেতা থেকে হয়ে গেলেন, সেচ্ছাসেবক দল নেতা।।

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ৩১৯ Time View

 

দুমকি উপজেলা( পটুয়াখালী ) প্রতিনিধি :

 

 

পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সম্পাদক মোঃ কাউসার আহমেদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তার কর্মকাণ্ড নিয়ে জেলা সেচ্ছাসেবক দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, মোঃ কাউসার আহমেদ আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন প্রোগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। এটি স্বেচ্ছাসেবক দলের গঠনতন্ত্রের সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়াও তিনি স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকের নাম ভাঙিয়ে বিভিন্ন অপরাধমূলক কাজে সম্পৃক্ত থাকার অভিযোগে অভিযুক্ত হয়েছেন।

একটি ঘটনায়, নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করার সময় মোবাইল কোর্ট পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট তাকে দুই লাখ টাকা জরিমানা করেন। তবে, জরিমানা পরবর্তী সময়ে তিনি ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন।

স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অভিযোগ, মোঃ কাউসার আহমেদ দলের কার্যক্রমে নিষ্ক্রিয় থেকে আওয়ামী লীগের বিভিন্ন প্রার্থী ও সংগঠনের প্রচারণায় অংশ নিয়েছেন। এমনকি তিনি বরিশাল বিভাগীয় ছাত্রলীগ ও যুবলীগের সমাবেশেও উপস্থিত ছিলেন, যা দলের শৃঙ্খলার সম্পূর্ণ পরিপন্থী।
পটুয়াখালী সদর উপজেলা নির্বাচনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান শিকদারের নির্বাচনী প্রচারণায় বক্তব্য দেওয়ার সময় তিনি বলেছিলেন, “বিএনপির লোক’ই তো বর্তমানে মাঠে নাই। ঘুমায় ঘুমায়, সিস্টেমে পইরা গেছে গা।”

স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতারা এ বিষয়ে কেন্দ্রীয় কমিটির হস্তক্ষেপ কামনা করেছেন এবং দলের শৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

এদিকে, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন জানিয়েছেন, এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।।#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo