শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
Title :
নাগেশ্বরীর নাওডাঙ্গা বিলের উপর ব্রিজটির বেহাল দশা, দেখার যেন কেউ নাই ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজীব আহমেদ রানার তীব্র প্রতিবাদ নববর্ষের মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃঢ় বার্তা—“জুলাই সনদ বাস্তবায়ন হবেই” আশুলিয়া থেকে ডাকাতি হওয়া বিপুল পরিমান চাল ও ট্রাক উদ্ধার সহ গ্রেফতার (০১) এক। বিআরটিএতে দুর্নীতির ছক উন্মোচন: আলোচনায় দুই কর্মকর্তা রুহুল আমীন ও সালে আহমেদ উজিরপুরে নিষিদ্ধ ‘শাপলা পাতা’ মাছ বিক্রি গৌরনদীতে প্রকাশ্যে পরিবেশ দূষণ, দেখার যেন কেউ নেই বানারীপাড়ায় নদীতে ভাসছিলো স্কুল শিক্ষার্থীর লাশ ছিনতাইকারীদের কবলে বিক্রয় প্রতিনিধি, সর্বস্ব লুট পুলিশ থেকে বাঁচতে ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

জামালপুরে রশিদপুর ইউনিয়নের তুলসীপুর বাজারে বিট পুলিশিং সমাবেশ

  • Update Time : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ২২৮ Time View

 

শাকিল, স্টাফ রিপোর্টার: জামালপুর

জামালপুর সদর উপজেলার ১৫ নং রশিদপুর ইউনিয়নের তুলসীপুর বাজারে মাদক, চোরাচালান, ইভটিজিং, ছিনতাই, যৌতুক, নারী নির্যাতন, মানব পাচারসহ বিভিন্ন অপরাধ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে- নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্র, জামালপুর এর আয়োজনে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সমাবেশে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ আবু ফয়সল মোঃ আতিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা।

বিট পুলিশিং সমাবেশে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াহিয়া আল মামুন, আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব জামালপুর জেলা শাখার সভাপতি, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা’র নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলম, ১৫ নং রশিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক মো: আজহারুল ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ বাবুল আক্তার প্রমুখ।

উক্ত সমাবেশ সঞ্চানালয়ে ছিলেন নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ লুৎফর রহমান।

উত্তর সমাবেশে উপস্থিত ছিলেন রশিদপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগন, অত্র ইউনিয়নের বিট পুলিশিং কমিটির সদস্যবৃন্দসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমাবেশে মাদক, চোরাচালান, ইভটিজিং, ছিনতাই, যৌতুক, নারী নির্যাতন, মানব পাচার, বিভিন্ন অপরাধ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বিশদভাবে আলোচনা করেন পুলিশ সুপার ও উপস্থিত সাধারণ জনগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo