প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৬:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৪, ২০২৫, ৯:১৫ অপরাহ্ণ
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগস্টিস্ সমিতি স্বরূপকাঠি শাখার সভাপতি মিজান সাধারণ সম্পাদক কাজী চাঁন

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের নেছারাবাদে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগস্টিস্ সমিতি (বি.সি.ডি.এস) স্বরূপকাঠী থানা শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ কাজী মোস্তফা কামাল চাঁন নির্বাচিত হয়েছেন।
শনিবার (৪ জানুয়ারি) বিকেলে মিয়ারহাট বাজার কমিটি অফিস মিলনায়তনে নতুন কমিটি গঠনের উদ্দেশ্যে এই বর্ধিত সভার আয়োজন করা হয়। বর্ধিত সভায় উপস্থিত ড্রাগ ও কেমিস্ট্রি মালিক সমিতির সদস্যদের কন্ঠ ভোটে এই ফলাফল ঘোষণা করেন নেছারাবাদ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ।
কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মোঃ সাজেদুল কবির শামীম, সহ-সভাপতি হারুন অর রশিদ, মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ তপু রায়হান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মামুন, সাংগঠনিক সম্পাদক মোঃ মুকিম হোসেন ও এস এম রাফি।
উক্ত বর্ধিত সভায় ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়। আগামী ১ সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সম্পাদক ও প্রকাশক : সুমন খান
© All rights reserved © 2025