নতুন বছর শুভেচ্ছা জানান, মিরপুর প্রেসক্লাবের সভাপতি রিপন ,সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন
Update Time :
বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
৩৫০
Time View
সুমন খান:
২০২৫ সালের নতুন বছর উপলক্ষে দেশবাসীকে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন , মিরপুর প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম রিপন , সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন । মিরপুর প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম রিপন এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,
পুরনো জরা-গ্লানি-হতাশাকে পেছনে ফেলে আবারও নতুন সম্ভাবনা আর স্বপ্নের জাল বোনা-টাই প্রকৃতির নিয়ম। প্রতিদিনই ওঠে নতুন সূর্য। কিন্তু আজকের সূর্য নতুন রুপে জানান দিয়েছে, আসছে আরও একটি নতুন বছর। স্বাগত ২০২৫।। স্বাগত নতুন বছর। শুভ হোক নতুন বছরের আগমন। মহাকালের আবর্তে বিলীন হলো ২০২৪ সাল।
নতুন বছরের আগমনের দিন গুনছি আমরা সবাই। কারণ “২০২৪’ আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে অনেক কিছু। “২০২৪’ কে বিদায় জানিয়ে আমরা পা রাখব “২০২৫’ সালে।
নতুন বছরের সূচনা সকলের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সাফল্য নিয়ে আসুক। ২০২৫ সাল আমাদের দেশের উন্নতি ও অগ্রগতির আরও একটি নতুন অধ্যায় শুরু করুক।”তিনি আরও বলেন, “আমরা সবাই মিলে যদি একসাথে কাজ করি, তবে আমাদের সমাজ, দেশ এবং জাতি আরো উন্নত ও সমৃদ্ধ হতে পারবে। নতুন বছরে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা দেশকে আরো উন্নতির পথে নিয়ে যাবে এবং আমরা একটি সুখী, সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ সমাজ গড়তে সক্ষম হবো।”
দেশবাসীকে শুভকামনা জানিয়ে মনের আশা প্রকাশ করেছেন যে, ২০২৫ সাল বাংলাদেশেরজন্য,একটিসফল,শান্তিপূর্ণ এবং উন্নত বছর হবে, যেখানে সকল মানুষ তাদের অধিকারের আদায় করতে পারবে এবং দেশের উন্নয়নে তাদের ভূমিকা রাখবে।মিরপুর প্লেস ক্লাবের সাধারণ সম্পাদক,ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত , দৈনিক জনজাগরণ পত্রিকার সম্পাদক প্রকাশক শিহাব উদ্দিন তার বক্তব্যে বলেন, নতুন বছরের আগমনে আমি সকল সাংবাদিকদের বাংলাদেশ ও বিদেশের সকল প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন মিডিয়া, ইউটিউবার, ব্লগার ও বিভিন্ন পদ পদবিতে নিয়োজিত সাংবাদিকগন, সম্পাদক, সহকারী-সম্পাদক, বার্তা সম্পাদক, এডিটর ইন চিফ/প্রধান নিউজ এডিটর/ হেড অফ নিউজ/ নিউজ এডিটর/ চিফ রিপোর্টার/ কালচার এডিটর/ অ্যাসাইনমেন্ট এডিটর/ মার্কেটিং প্রধান/ অনলাইন ইনচার্জসহ দেশবাসীদের জানাই,আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি, “২০২৪’ সালে হারানো সৃতি মাথায় রেখে “২০২৫’ সাল আমাদের সকলের জন্য সুখ, শান্তি, সমৃদ্ধি এবং উন্নতির বছর বয়ে আনবে। আমরা একসাথে মিলেমিশে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করব এবং আমাদের দেশবাসীর পাশে থেকে উন্নয়ন ও কল্যাণের জন্য কাজ করে যাব।”আসুন, আমরা সবাই একে,অপরকে সহযোগিতার হাত বাড়িয়েদি এবং মানবিক মূল্যবোধের দিকে নজর রেখে একটি সুষ্ঠু ও সুন্দর সমাজ গড়ে তুলি।”আবার ও সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সকলে দোয়া করবেন আমার জন্য।তিনি সকলকে স্বাস্থ্যকর জীবনযাপন এবং সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে আগামী বছরটি আরও সুন্দর ও সফল করার আহ্বান জানান।
Leave a Reply