বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
Title :
নাগেশ্বরীর নাওডাঙ্গা বিলের উপর ব্রিজটির বেহাল দশা, দেখার যেন কেউ নাই ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজীব আহমেদ রানার তীব্র প্রতিবাদ নববর্ষের মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃঢ় বার্তা—“জুলাই সনদ বাস্তবায়ন হবেই” আশুলিয়া থেকে ডাকাতি হওয়া বিপুল পরিমান চাল ও ট্রাক উদ্ধার সহ গ্রেফতার (০১) এক। বিআরটিএতে দুর্নীতির ছক উন্মোচন: আলোচনায় দুই কর্মকর্তা রুহুল আমীন ও সালে আহমেদ উজিরপুরে নিষিদ্ধ ‘শাপলা পাতা’ মাছ বিক্রি গৌরনদীতে প্রকাশ্যে পরিবেশ দূষণ, দেখার যেন কেউ নেই বানারীপাড়ায় নদীতে ভাসছিলো স্কুল শিক্ষার্থীর লাশ ছিনতাইকারীদের কবলে বিক্রয় প্রতিনিধি, সর্বস্ব লুট পুলিশ থেকে বাঁচতে ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

ওএসডি হচ্ছেন নীলফামারীর ডিসি

  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩৯ Time View

 

 

 

নীলফামারী প্রতিনিধি:

জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধানের পদত্যাগ দাবি ও সরকারের বিরুদ্ধে ‘আপত্তিকর’ বক্তব্য দিয়ে চাকরিবিধি লঙ্ঘন করার দায়ে নীলফামারীর ডিসি মোহাম্মদ নায়িরুজ্জামানকে ওএসডি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ২৫ ডিসেম্বর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে বিসিএস (প্রশাসন) কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত এক প্রতিবাদ সভায় অনলাইনে যুক্ত হন নীলফামারীর ডিসি মোহাম্মদ নায়িরুজ্জামান।
সেসময় নায়িরুজ্জামান সরকারের বিরুদ্ধে ‘আপত্তিকর’ বক্তব্য দেন। সেটি সরকারি চাকরিবিধি লঙ্ঘনের শামিল। তার এই বক্তব্য সরকার ভালোভাবে নেয়নি। তাই তাকে ওএসডি করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। যে কোনো সময় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে পারে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মোহাম্মদ নায়িরুজ্জামান বিসিএস ২৫তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি আওয়ামী সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত ছিলেন। অন্তর্বর্তী সরকারের আমলে তাকে পদোন্নতি দিয়ে নীলফামারীর ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এদিকে, গতকাল ৩০ ডিসেম্বর সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমানকে নারায়ণগঞ্জের ডিসি হিসেবে বদলি করা হলো। এ ছাড়া গাজীপুর সিটি করপোরেশনের সচিব (উপসচিব) মিজ শামীম আরা রিনিকে কুষ্টিয়ার ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo