বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
Title :
নাগেশ্বরীর নাওডাঙ্গা বিলের উপর ব্রিজটির বেহাল দশা, দেখার যেন কেউ নাই ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজীব আহমেদ রানার তীব্র প্রতিবাদ নববর্ষের মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃঢ় বার্তা—“জুলাই সনদ বাস্তবায়ন হবেই” আশুলিয়া থেকে ডাকাতি হওয়া বিপুল পরিমান চাল ও ট্রাক উদ্ধার সহ গ্রেফতার (০১) এক। বিআরটিএতে দুর্নীতির ছক উন্মোচন: আলোচনায় দুই কর্মকর্তা রুহুল আমীন ও সালে আহমেদ উজিরপুরে নিষিদ্ধ ‘শাপলা পাতা’ মাছ বিক্রি গৌরনদীতে প্রকাশ্যে পরিবেশ দূষণ, দেখার যেন কেউ নেই বানারীপাড়ায় নদীতে ভাসছিলো স্কুল শিক্ষার্থীর লাশ ছিনতাইকারীদের কবলে বিক্রয় প্রতিনিধি, সর্বস্ব লুট পুলিশ থেকে বাঁচতে ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

দুমকিতে বিএনপির নামে চাঁদা দাবি শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

  • Update Time : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৬ Time View

 

 

 

দুমকি উপজেলা(পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী জেলার দুমকি উপজেলা বিএনপির নামে চাঁদা দাবি’র অভিযোগে অভিযুক্ত করে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন দুমকি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সৈয়দ সাহাদাত হোসেন। শুক্রবার রাত ৯টায় দুমকিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সৈয়দ সাহাদাত হোসেন বলেন, গত ২৭ ডিসেম্বর বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত ” নববর্ষ উপলক্ষ্যে দুমকিতে বিএনপি’র নামে চাদা দাবি’ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক। চাঁদা দাবির অভিযোগে পত্রিকায় যাঁদের নাম এসেছে তার মধ্যে শ্রমিক দলের সদস্য সচিব মোঃ ফারুক হোসেন মৃর্ধা দীর্ঘ ২৫ বছর যাবত জাতীয়তাবাদী দলের একজন নিবেদিত কর্মি। বহুবার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের হামলার শিকার হয়েছে। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সৈয়দ সাহাদাত হোসেন আওয়ামীলীগ ফ্যাসিবাদের রাজপথের আতংক, রাস্ট্রদ্রোহী মামলা সহ কয়েকটি মামলার আসামী। ছাত্রলীগের হাতে কয়েকবার হামলার শিকারও হয়েছেন। লিখিত বক্তব্যে আরও বলেন আয়োজনকারী কিম্বা দাওয়াতকারী কারো নাম নেই এমন একটি চিঠির সন্ধান আমরা পেয়েছি, কে বা কাহারা এই চিঠি ছাপিয়েছে তা আমাদের জ্ঞাত নহে। আমি ও পত্রিকায় যাদের নাম এসেছে আমরা কেহ এমন কোন চাঁদা কাহারো নিকট দাবী করি নাই। জেলা বিএনপি তদন্ত করে প্রকৃত দোষীদের খুঁজে বের করার দাবীও করেন।
এ বিষয় উপজেলা বিএনপি’র সভাপতি খলিলুর রহমান বলেন সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথে দুমকি উপজেলা বিএনপি প্রাথমিক তদন্ত করে জেলা বিএনপির নিকট দিয়েছি। তারা বিধি মোতাবেক ব্যবস্থা নিবেন।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo