বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

রাণীশংকৈলে জামায়াতের পৌর সেক্রেটারীর বাবার মরহুমের দাফন কাজ সম্পন্ন

  • Update Time : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৭ Time View

 

 

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

 

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর জামায়াতের সেক্রেটারী মোকারম হোসেনের বাবা প্রবীন ব্যক্তি আলহাজ্ব মাখলুকার রহমান (১০৩) গতকাল বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ১২ টায় বার্ধক্যজনিত কারণে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, ৭ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুর ২ টা ৩০ মিনিটে মরহুমের জানাযা নামাজ পৌর শহরের কেন্দ্রীয় হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমের কনিষ্ঠ ছেলে মোকারম হোসেন জানাযা নামাজ পড়ান। জানাযা নামাজে উপজেলার বিভিন্ন সামাজিক রাজনৈতিক- সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, আলেম, হাজ্বী, শিক্ষক ও গণমাধ্যম কর্মীসহ হাজারো মুসল্লী উপস্থিত ছিলেন।

জীবদ্দশায় তিনি একজন ধার্মিক,সফল পিতা এবং সমাজসেবক হিসাবে ছিলেন এলাকার সুনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্র মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা ছিলেন। অনেক ধর্মীয় প্রতিষ্ঠানে ওতোপ্রোতভাবে জড়িত ছিলেন। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন কাজ সম্পন্ন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo