
পীরগঞ্জের ভ্রাম্যমান আদালতে জরিমানা
সরকার বেলায়েত :
রংপুরের পীরগঞ্জে ঐতিহ্যবাহী মাদারগঞ্জ হাটে গোসতো ব্যবসায়ী(কসাই) কে ভ্রাম্যমান আদালতে ৫০০০টাকা জরিমানা ও মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গোসতো ব্যবসায়ী মিঠিপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের রাজু মিয়া কম মূল্যে গোসতো বিক্রি করতে থাকলে বিষয়টি অন্য ব্যবসায়ীদের সন্দেহ হয়। পরে ব্যবসায়ীদের মধ্যে একই গ্রামের ইদ্রিস আলি মাইক ভাড়া করে বলতে থাকে যে রাজুর মাংস মরা, রোগাক্রান্ত, বা চোরাই গরুর মাংস হতে পারে। বিষয়টি সংগে সংগে ভাইরাল হয়ে যায়। এসময় উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর গোলাম মোস্তফা হাটে গিয়ে দেখতে পায় গোস্তোগুলি ফ্যাকাসে সাদা সম্ভবত গত কয়েকদিন পূর্বে গরু জবাই করে মাংসগুলো ফ্রিজে রাখা হয়েছিল বিষয়টি নিয়ে সংগে সংগে উপজেলা নির্বাহি অফিসারকে অবহিত করলে সহকারী কমিশনার (ভূমি) ত্বকি ফয়সাল তালুকদার মাংস ব্যবসায়ী রাজুকে ৫০০০টাকা জরিমানা ও মুচলেকা নিয়ে ছেড়ে দেয়। এ বিষয়ে “হাট ইজারাদার আহসান হাবীব বলেন বিষয়টি কিছুই নয়, ওরা একই পরিবারের লোক, পারিবারিক দ্বন্দ্ব থাকার কারণে প্রতিহিংসাবসত এই কাজটি করেছে। এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফজলুল করিমকে একাধিকবার কল দেওয়া হলেও ফোনটির সাড়া পাওয়া যায় নি।
Leave a Reply